ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠিতে আজ রোববার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে দুই ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন বাসের সুপারভাইজার আল আমিন ও হেলপার মো. আরিফ। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।