ঝালকাঠিতে বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বিএনপির বিবদমান দুই পক্ষ আজ শনিবার দুপুরে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুরে স্থানীয় ফায়ার সার্ভিস মোড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বাধীন এক পক্ষ স্থানীয় বিএনপির অফিস উদ্বোধন ও ঢাকা চলো কর্মসূচি সফল করতে কর্মিসভার আয়োজন করে। এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। বেলা ১১টার দিকে হঠাত্ করে টি আহম্মেদের নেতৃত্বে বিএনপির অপর পক্ষ একই স্থানে মানববন্ধন ও সমাবেশ ডাকে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরের সাধনার মোড় থেকে প্রেসক্লাব মোড় পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস এই নিষেধাজ্ঞা জারি করেন।