ঝালকাঠিতে বিএনপির ২৩ নেতা-কর্মীর জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বিএনপির ২৩ নেতা-কর্মী আজ বুধবার জামিন পেয়েছেন। বিজয় দিবসের মিছিল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তারা জামিন পায়।এই ২৩ নেতা-কর্মী আজ ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক নুসরাত জাহান তা মঞ্জুর করেন। বাকি চারজন আদালতে যায়নি।প্রসঙ্গত, বিজয় দিবসের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা বেলায়েত হোসেন বাদী হয়ে বিএনপির ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন। ওই ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ ২৫ জন আহত হন।