ঝালকাঠিতে সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে উপযোগী করে তোলার লক্ষ্যে ১০ মার্চ ঝালকাঠি জেলায় অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগিতা-২০১১। ঝালকাঠির সাধারণ জ্ঞান ও গণিত কুইজ আয়োজন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ঝালকাঠি ও রাজাপুর থানার ১০টি স্কুলের ৪৭২ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় বেলা ১২টায় এবং শেষ হয় দেড়টায়। মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো শ্রীমন্তকাঠি বিএস মাধ্যমিক বিদ্যালয়, শ্রীমন্তকাঠি এমএল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শিরজুুক আজিমুননেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়, কেওতা ঘিঘরা সিনিয়র ফাজিল মাদ্রাসা, চরকেওতা মাধ্যমিক বিদ্যালয়, বামনখান মাধ্যমিক বিদ্যালয়, হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তন, চারুখান ডিএসবিএল মাধ্যমিক বিদ্যালয় এবং পিংরী মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতাটির ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল ঝালকাঠি ওয়েব ইন্টারনেট পত্রিকা। উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের সৌজন্যে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। গণিত অলিম্পিয়াড ডেস্ক