ঝালকাঠিতে ‘গুনাই বিবি’ নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে স্বাধীনতা দিবসের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন ২৭ মার্চ নাটক গুনাই বিবি মঞ্চস্থ হয়েছে।ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে। নাটক পরিচালনা করেন তৌহিদ হোসেন। এর আগে উন্মুক্ত মঞ্চে চলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝালকাঠি শিশু একাডেমির শিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশন করে। কবিতা চক্রের সদস্যরা কবিতা আবৃতি করে। আব্বাস উদ্দিন সংগীত একাডেমি, প্রান্তিক সংগীত একাডেমি, সুর সাগর একাডেমি, চারদিক, আকাশ ও প্রশাসন পরিবারের সদস্যরা দেশের গান পরিবেশন করে। জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর, ড. পিয়ার মোহাম্মদ, খন্দকার মোস্তাফিজুর রহমান, শামস উদ্দিন, চিত্ত রঞ্জন দত্ত, কাজী খলিলুর রহমান আলোচনা সভায় বক্তব্য দেন।