ঝিনাইগাতী সীমান্ত থেকে ৭টি মাইন ও গ্রেনেড উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া গুচ্ছ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই এলাকা থেকে একটি গ্রেনেড, তিনটি ওয়াকিটকি সেট, পাঁচটি সিডি, মোবাইল ফোনের ১৯টি সিম কার্ড ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল টহল দেওয়া সময় এগুলো উদ্ধার করে।ঝিনাইগাতী নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত সামগ্রীর তালিকা করা হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।