ঝিনাইদহে অপহূত স্কুলছাত্রকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত থেকে অপহূত স্কুলছাত্র শামীম আহমেদকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে পতাকা বৈঠক করে তাকে ফেরত আনা হয়। অপহূত শামীম আহমেদ মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আবু বকরের ছেলে। সে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল সুলতান আহমেদ ওই স্কুলছাত্রকে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় শামীম আহমেদ ইছামতি নদীতে গোসল করার সময় নদীর ওপারে চলে যায়। এ সময় ভারতের পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।