ঝিনাইদহে অস্ত্র ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের সদর উপজেলার বাড়িবাথান এলাকা থেকে গতকাল শনিবার রাতে অস্ত্র ও বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।র‌্যাব-৬ জানায়, একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে—এমন সংবাদ পেয়ে তারা রাত ১১টার দিকে বাড়িবাথান এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আটটি বোমা, একটি পাইপগান, দুটি শাটার গান ও তিনটি গুলি উদ্ধার করা হয়।র‌্যাব-৬-এর এএসপি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।