ঝিনাইদহে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়ায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র‌্যাব একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। র‌্যাব সেখান থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুল হালিম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।ঘটনা সম্পর্কে ঝিনাইদহ র্র‌্যাব-৬-এর কমান্ডার মেজর সাখাওয়াত হোসেনের ভাষ্য হচ্ছে, অস্ত্র কেনার সূত্র ধরে গতকাল রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল শহরের আরাপপুর উকিলপাড়ার একটি কাঠের আড়তে অভিযান চালায়। এ সময় তারা ঘটনাস্থল থেকে জিহাদি বই, তিনটি আগ্নেয়াস্ত্র, চারটি বোমা, একটি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। মেজর সাখাওয়াত জানান, আটক হালিম ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের আইনুদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত। আজ বুধবার দুপুর ১২টার দিকে হালিমকে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তিনি স্বীকার করেন, কাঠের মালামাল তৈরির পাশাপাশি দেশে তৈরি অস্ত্র বিক্রি করতেন। তবে তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি।