ঝিনাইদহে অস্ত্রসহ চরমপন্থী নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) কেন্দ্রীয় নেতা করম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে প্রতাপপুর গ্রামে নিজ বাড়ি থেকে করম আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি সাটারগান ও পাঁচটি গুলিও উদ্ধার করেছে।ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) খাদিজা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরমপন্থী নেতা করম আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।