ঝিনাইদহে আটটি বোমা উদ্ধার করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার কুটিদুর্গাপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার রাতে আটটি বোমা উদ্ধার করেছে র্যাব। ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) পোস্টারও উদ্ধার করা হয়েছে। তবে এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি র্যাব।র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক আলভি ফেরদৌস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটার দিকে র্যাবের একটি বিশেষ দল ঝিনাইদহ সদর উপজেলার কুটিদুর্গাপুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ির পাশের একটি খড়ের স্তূপের নিচ থেকে আটটি বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) ১০টি পোস্টারও উদ্ধার করে র্যাব।