ঝিনাইদহে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলন ২২ অক্টোবর উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে রেজাউল ইসলাম এবং সম্পাদক পদে ইমরাঙ্গীর বিশ্বাস নির্বাচিত হয়েছেন।উদীচী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ ঘোষ দলীয় পতাকা ও নারীনেত্রী মনোয়ারা খাতুন জাতীয় পতাকা উত্তোলন করেন। ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের জেলা সমন্বয়ক আসাদুজ্জামান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মোফাজ্জেল হোসেন, সিপিবির জেলা সম্পাদক স্বপন বাগচী, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইমামগীর বিশ্বাস প্রমুখ।