ঝিনাইদহে কৃষি শ্রমিককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে আজ রোববার সকালে সন্ত্রাসীরা আসাদুল ইসলাম (২৭) নামে কৃষি শ্রমিককে গুলি করে হত্যা করেছে। সদর উপজেলার ঘোড়শাল গ্রামের তালতলা পাড়া মাঠে পাট খেতে কাজ করার সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।পুলিশ ও গ্রামবাসী জানান, ঘোড়শাল গ্রামের আবেদ আলীর ছেলে আসাদুল ইসলাম সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের মাঠে অন্যের পাট খেতে দিনমজুর হিসেবে কাজ করতে যান। ১০টার দিকে একদল অস্ত্রধারী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁকে তাড়া করে। আসাদুল ভয়ে দৌড়াতে থাকলে একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে ধরে ফেলে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘোড়শাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুবিদুর রহমানের দাবি, সামাজিক বিরোধের জের ধরে আসাদুলকে হত্যা করা হতে পারে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু বলতে পারছে না। আসাদুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে।