ঝিনাইদহে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের তবিবুর রহমান (৩২) নামের এক গরু ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় রফিকুল ইসলাম (৩০) নামে আরও একজন আহত হয়েছেন।গ্রামবাসী সূত্রে আরও জানা যায়, তবিবুর রহমান একজন গরু ব্যবসায়ী। দুজন সঙ্গীসহ তিনি গতকাল রাত নয়টার দিকে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। মহেশপুর উপজেলার জিনজিরাপাড়ায় পৌঁছলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তবিবুর রহমান নিহত ও রফিকুল ইসলাম আহত হন। মোংলা মণ্ডল নামের অপরজন পালিয়ে যান। হত্যার পর তাঁর লাশ ভারতের নদীয়া জেলার রামনগর গ্রামে ফেলে রাখা হয়।গ্রামবাসী জানায়, নিহত তবিবুর রহমান ২০০৮ সালের ২০ জুন খুন হওয়া সিরাজুল হত্যা মামলার এক নম্বর আসামি। সিরাজুলের সমর্থকেরা দীর্ঘদিন পর সুযোগ বুঝে ওই হত্যার বদলা নিতে তাঁকে হত্যা করতে পারে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।