ঝিনাইদহে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিনকে (৪৬) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত আটটার দিকে শহরের হামদহ এলাকার আল ফালাহ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে জানা গেছে, আজ রাতে আল ফালাহ হাসপাতালের সামনে রুহুল আমিন কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তারা রুহুল আমিনকে লক্ষ্য করে গুলি ও কয়েকটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। পরে রুহুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, শত্রুতাবশত প্রতিপক্ষ তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে।নিহত রুহুল আমিন সদর উপজেলার বাগুটিয়া গ্রামের গোলাম আলীর ছেলে। তিনি আগে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টি এমএল হক গ্রুপের ক্যাডার ছিলেন বলে পুলিশ দাবি করেছে।