ঝিনাইদহে ঘোড়দৌড় প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন বিকেলে সদর উপজেলার জয়রামপুর গ্রামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। সদর উপজেলার জয়রামপুর গ্রামবাসী এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহের ১০টি ঘোড়া অংশ নেয়। দুই কিলোমিটার ব্যাপী এ দৌড় প্রতিযোগিতায় মাগুরার শ্রীপুর উপজেলার গাংনী গ্রামের মিটুল মোল্লার ঘোড়া প্রথম, মাগুরা সদর উপজেলার বানুড়িয়া গ্রামের আবু তালেব বিশ্বাসের ঘোড়া দ্বিতীয় ও ফরিদপুরের পাংশা উপজেলার নাদুড়িয়া গ্রামের তুহিন আহমেদের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। শেষে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।