ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৬ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামায়াত-শিবিরের হামলায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় ২০০ জনের নাম উল্লেখ করে জামায়াত-শিবিরের ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।হরিণাকুণ্ডু থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, গতকাল জামায়াত-শিবিরের কর্মীরা হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্বরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা কুপিয়ে ওমর ফারুক নামের এক পুলিশ সদস্যকে হত্যা করেন। সন্ত্রাসীরা উপজেলার বিভিন্ন অফিসে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। ক্ষতিসাধন করে সরকারি সম্পদের। এ ঘটনার দায়ে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে।