ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ২, মহাসড়ক অবরোধ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জের দুলালমুন্দিয়ায় আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এক ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শাহিন (২৫) ও ট্রাকের হেলপার কবির হোসেন (২৮)। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, যশোর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক দুলালমুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলা ব্যবসায়ী শাহিনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে ট্রাকটি রাস্তার ধারে একটি গাছকে ধাক্কা দেয়। গাছের ধাক্কায় গুরুতর আহত ট্রাকের হেলপার কবির হোসেনকে যশোরের হাসপাতালে নেওয়ার পর মারা যান।এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা স্পিডব্রেকার নির্মাণের দাবিতে টায়ারে আগুন ধরিয়ে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে অবরোধ তুলে নেওয়া হয়।