ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে আরাপপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খুলনা সদর উপজেলার শেখপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম (২৬) ও মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের সোহেল রানা (২৮)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে মঞ্জুরুল ও সোহেল ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে করে শৈলকুপার ভাটই বাজার যাচ্ছিলেন। আরাপপুরে চানপাড়া-বাগমারা সেতুর কাছে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুনীত কুমার গায়েন বলেন, লাশ দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।