ঝিনাইদহে ট্রাকের চাপায় দুই কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্ররা হলেন কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাধন কুমার দাস (১৯) এবং কৌশিক কুমার দাস (১৯)। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বেজপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সাধন ও কৌশিক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে রওনা হয়। পথে বেজপাড়ায় বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাধন মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা যান কৌশিক।নিহত সাধন কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুবল কুমার দাসের ছেলে ও কৌশিক একই গ্রামের বিষ্ণু কুমার দাসের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানিয়েছেন, চালক বেপরোয়া গতিতে ট্রাকটি চালাচ্ছিল বলেই এ দুর্ঘটনা ঘটেছে।