ঝিনাইদহে তিন যুবলীগকর্মী নিহতের ঘটনায় আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতেই ঝিনাইদহ সদর থানা পুলিশ পারভেজ (২২) ও সেলিমকে (২৭) আটক করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বাড়ি জেলার কাঞ্চননগরে। রাতে সেখান থেকেই তাঁদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, নিহত তিন কর্মীর লাশের ময়নাতদন্ত হয়নি।প্রসঙ্গত, গতকাল রাতে শহরের পবহাটি চৌরাস্তা মোড়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বজলুর রহমান (৪০), পবহাটি এলাকার আলমগীর হোসেন ওরফে আলম (৩৫) এবং পোড়াহাটি গ্রামের সোহান ওরফে সোহাগ (২৭)।