ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে আজ শনিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নাসিরুল ইসলাম ওরফে শুকনাল নামের একজন নিহত হয়েছেন। শৈলকুপা উপজেলার কমলনগর গ্রামের জলভাগাড় ব্রিজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করে। পুলিশের দাবি, নিহত শুকনাল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক ক্যাডার ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্যমতে, আজ ভোর সাড়ে চারটার দিকে কমলনগর গ্রামের জলভাগাড় ব্রিজের পাশে একদল চরমপন্থী গোপন বৈঠক করছিল। ওই এলাকা দিয়ে টহল পুলিশ যাওয়ার সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ২৫ তেকে ৩০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শুকনালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।