ঝিনাইদহে বগি লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে একটি তেলবাহী ট্যাংকার বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে দক্ষিণাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছেমোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, এ ট্যাংকারটি খালি অবস্থায় ঈশ্বরদী থেকে খুলনা যাচ্ছিল। মোবারকগঞ্জ স্টেশন ছেড়ে আনুমানিক ২০০ গজ যাওয়ার পরই ট্রেনের মাঝামাঝি স্থান থেকে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি। স্টেশন মাস্টার আরও জানান, এ লাইন দিয়ে প্রতিদিন তিনটি লোকাল আর আটটি আন্তনগর ট্রেন আসা-যাওয়া করে। দুর্ঘটনার কারণে সেগুলোর চলাচল বন্ধ আছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে তা তিনি নিশ্চিত বলতে পারেননি।