ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে হায়দার আলী নামের এক বিএনপি নেতাকে গতকাল শনিবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার গিলাপোল গ্রামের জব্বার আলীর ছেলে হায়দার আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গিলাপোল গ্রাম কমিটির সভাপতি ছিলেন। পুলিশ জানায়, তারাবি নামাজ শেষে হায়দার আলী ও তাঁর স্ত্রী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ঘুমন্ত হায়দারকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। সদর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো মামলা করা হয়নি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিপক্ষের লোকজন হায়দারকে হত্যা করতে পারে।