ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরসংলগ্ন ভারত সীমান্তে আজ সোমবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহার আলী (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আলতাফ হোসেন (২৮) নামের আরেক বাংলাদেশি।নিহত বাহার ও আহত আলতাফের বাড়ি মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামে। যশোর হাসপাতালে চিকিৎসাধীন আলতাফ হোসেন জানান, তাঁরা গরু ব্যবসায়ী। রোববার তাঁরা গরু আনতে ভারতে যান। গরু কিনতে না পেরে তাঁরা ভোররাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সীমান্তের ৭ নম্বর পিলারের কাছে এলে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।বিডিআরের চুয়াডাঙ্গা ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সুলতান আহম্মদ জানান, নিহতের লাশ বিএসএফ নিয়ে গেছে। লাশ ফেরত দিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।