ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাটিমা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে মহেশপুর-যাদবপুর সড়কের চড়কতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, বিএনপি নেতা মতিয়ার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহেশপুর শহরে আসার পথে চড়কতলায় রাস্তার ধারে বেঁধে রাখা একটি গরুর রশিতে আটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত মতিয়ার রহমানকে যশোর হাসপাতালে নেওয়ার পথে তিনি চৌগাছা বাজারের কাছে মারা যান। নিহতের বাড়ি উপজেলার নাটিমা গ্রামে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।