ঝিনাইদহে রাসলীলা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীকৃষ্ণের ৮১তম রাসলীলা উৎসব উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে নারায়ণপুর গ্রামে আট দিনব্যাপী রাসলীলা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বিকেলে মেলা উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আবদুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস, ইসরাইল মুন্সী, রুহুল বিশ্বাস, ইরফান আলী, জগেন্দ্রনাথ বিশ্বাস, কাজল বিশ্বাস, ওহিদুল ইসলাম প্রমুখ। উৎসবে প্রতিদিনই নাটক, গীতিনৃত্য, সংগীতানুষ্ঠান ছাড়াও গুণীজন সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। আজ ২৮ নভেম্বর উৎসব শেষ হবে।