ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল কুদ্দুস ওরফে বোমা কুদ্দুস (৪০) নামের একজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর চারটার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি শার্টার গান ও সাতটি গুলি উদ্ধার করেছে।র‌্যাবের দাবি, নিহত কুদ্দুস নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) বর্তমান আঞ্চলিক প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা আছে। তাঁর বাড়ি ঝিনাইদহের গান্না ইউনিয়নে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের এএসপি রেজাউল করিম জানান, র‌্যাবের একটি দল সদর উপজেলার হলিধানী-গেড়ামারা সড়কে টহলরত অবস্থায় রামচন্দ্রপুর গ্রামের মাঠে চরমপন্থীদের উপস্থিতি টের পায়। র‌্যাব তাদের চ্যালেঞ্জ করলে চরমপন্থীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়।