ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে কালীগঞ্জ-জীবননগর সড়কের পুরন্দপুর এলাকায় এক বাস দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের মহেশপুর ও জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার ফতেহপুর গ্রামের রিপন (৮), একই গ্রামের জামেলা খাতুন (৪৫), বুড়ো দাস (৫৫), স্বরূপপুর গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫) ও গাড়ির হেলপার আফতাব (৩৫), হান্নু (২৩)।প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে যশোরগামী লিয়া পরিবহনের একটি ওই স্থানে পৌঁছালে বাসের সামনে থাকা কাঠবোঝাই একটি ভ্যান থেকে একটি কাঠের টুকরা রাস্তায় পড়ে যায়। এতে পেছনে থাকা বাসটি কাঠের টুকরাতে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতলে নেওয়া হয়েছে।