ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক দুর্ঘটনায় ও কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেত্রকোনা হাওর এলাকায় ধান কাটার কাজ শেষ করে গতকাল বুধবার সন্ধ্যায় ৩২ জন কৃষিশ্রমিক ট্রাকযোগে খুলনার কয়রা যাচ্ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসার সামনে এলে চালক ট্রাকটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশের এক গাছের সঙ্গে ধাক্কা খায়। ট্রাকটির হেলপার রফিক ঘটনাস্থলেই নিহত হন এবং ১৫ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। রফিকের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া ও আহতদের বাড়ি খুলনার কয়রা এলাকায়। অপর দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর রেলস্টেশনে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে খুলনাগামী গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেনটি সাফদালপুর স্টেশন ছেড়ে যাওয়ার সময় আবদুল মান্নান মোল্ল¬া নামের ৬০ বছরের এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহতের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বঙ্কিরা গ্রামে।