ঝিনাইদহে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাবিবপুর পশুহাট ময়দান এলাকায় আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় যুবদল ও যুবলীগ একই সময়ে একই স্থানে সভা ডাকায় স্থানীয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, স্থানীয় যুবদলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি আজ সকাল ১০টায় হাবিবপুর পশুহাট ময়দানে সভা ডাকে। একই সময়ে একই স্থানে সভা ডাকে স্থানীয় যুবলীগও। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমল হক আজ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।