ঝিনুক কন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবির এই শিশুদের বয়স শামুক-ঝিনুক কুড়ানোর। স্থানীয় এই শিশুরা বঙ্গোপসাগরের ঢেউয়ে সৈকতে ভেসে আসা শামুক-ঝিনুক কুড়ায়। তবে সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া অন্য শিশুদের মতো তা নিছক আনন্দের জন্য নয়। কুড়িয়ে পাওয়া শামুক-ঝিনুক বা প্রবালের টুকরা বাড়ি থেকে ধুয়েমুছে ছোট ছোট থলেতে ভরে বা থালায় সাজিয়ে সারা দিন ঘুরে ঘুরে বিক্রি করে পর্যটকদের কাছে। বিক্রিবাট্টার ফাঁকেই তোলা হলো তাদের ছবি। কন্যাশিশু বলেই হয়তো প্রথমে ছবি তুলতে চায় না। ক্যামেরা তাক করলেই লুকিয়ে পড়ে। আবার নিজের অজান্তেই এক শিশু মডেলদের মতো পোজই দিয়ে ফেলে। ছবি তুলেছেন পল্লব মোহাইমেন