ঝিলমিল প্রকল্পে আরও ২৭০ প্লটের লটারি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিলমিল আবাসিক প্রকল্পে আজ রোববার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭০টি প্লটের লটারি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ১০টি, আইনজীবীদের ১০টি, কৃষিবিদদের ১০টি, প্রকৌশলীদের ১০টি ও চিকিৎসকদের ১০টি প্লটে লটারি অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবীদের ৬০টি, সরকারি চাকরিজীবীদের দুটি গ্রেডে মোট ১৫০টি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ১০টি প্লট গ্রেডিং পদ্ধতিতে বরাদ্দ করা হয়।আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঝিলমিল প্রকল্পের অবশিষ্ট প্লটের লটারির ড্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, বর্তমান সরকার জনগণের আবাসন সমস্যা সমাধানে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা জানান, ঝিলমিল আবাসিক প্রকল্পে মোট এক হাজার ৪৭৫টি প্লট বরাদ্দ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লটের মধ্যে রয়েছে আড়াই কাঠা, তিন কাঠা ও পাঁচ কাঠার প্লট।উল্লেখ্য, ঝিলমিল আবাসিক প্রকল্পে মোট ৩৫ হাজার ৪১৫টি আবেদনপত্র পাওয়া গেছে। এর মধ্যে ২৯ হাজার ৯৩৮টি আবেদন সঠিক বলে বিবেচিত হয়। লটারি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, চিকিত্সক, প্রকৌশলীসহ সংশ্লি¬ষ্ট কর্মকতা ও বুয়েটের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, নগরের আবাসন সমস্যা সমাধানে ৮৫০ বর্গফুট, ১০৩০ বর্গফুট ও ১২৫০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা মহানগরের পাশে রুহিতপুরে নতুন স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এখানে আবাসিক প্লট ও ফ্ল্যাট বরাদ্দ করা হবে বলে তিনি উল্লে¬খ করেন। বাসস।