ঝিলমিলের প্লট পেলেন ৫২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে ঝিলমিল আবাসিক এলাকা প্রকল্পে প্লটজয়ী ৫২০ জনের নাম আজ বুধবার ঘোষণা করা হয়েছে। বাকি ৫৭০টি প্লট সমঝোতার ভিত্তিতে দেওয়া হবে বলে ডেইলি স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে প্লটের লটারি করে। এই প্রক্রিয়ায় সহযোগিতা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।রাজউক সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের জন্য ১০০টি প্লট দেওয়া হয়। এর পর ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য ১২০টি, বেসরকারি চাকরিজীবীদের জন্য ১০০টি, বেসরকারি শিক্ষকদের জন্য ২০টি, অন্য বেসরকারি চাকরিজীবীদের জন্য ২০টি, শিল্প-সাহিত্য-খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য ২০টি, প্রতীকধারী মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ১০টি, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ১০টি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ১০টি, মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ২০টি, সরকারি কর্মকর্তাদের জন্য ৫০টি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০টি প্লট বরাদ্দ করা হয়।এই ৫২০টি প্লটের মধ্যে ১১৫টি পাঁচ কাঠার ও ৪০৫টি তিন কাঠার। এই দুই বিভাগে প্লটের জন্য লটারি করতে ১৯ হাজার ৩৫৮টি আবেদনপত্র যোগ্য বিবেচিত হয়। প্রতিটি প্লটের বিপরীতে ৩৭টি করে আবেদনপত্র পড়ে।গত বছরের জুনে আবেদনপত্রের প্রক্রিয়া শুরু হয়। অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলে।সাংসদ, প্রতিমন্ত্রী, মন্ত্রী, বিচারপতি, স্পিকার ও ডেপুটি স্পিকারের করা আবেদনপত্র সরাসরি গৃহীত হবে বলে রাজউক সূত্রে জানা গেছে। আগামী তিন বছরে প্লটগুলো হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।