ঝুঁকিতে জর্জ মাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুসফুসের সংক্রমণ গান গাওয়া নিয়ে বিরাট ঝুঁকিতে ফেলেছে ব্রিটিশ সংগীততারকা জর্জ মাইকেলকে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক এ আশঙ্কা প্রকাশ করেছেন। গত ২৩ নভেম্বর এই ভয়াবহ সংক্রমণে আক্রান্ত হয়ে ভিয়েনার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দ্য সান-এর অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, মাইকেলকে এখন যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস দেওয়া হচ্ছে। তাঁকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক গারিট ওল্ট বলেন, ঠিক কত দিন শ্বাস টানতে মাইকেলকে যন্ত্রের ওপর ভরসা করতে হবে, এর ওপর নির্ভর করছে তাঁর সেরে ওঠা। এই সংক্রমণ যদি তাঁর স্বরযন্ত্রের ক্ষতি করে, তাহলে তিনি আগের মতো গাইতে পারবেন কি না, সন্দেহ। ওয়েসাইট।