ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যা নিকেতনে আট শতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত দ্বিতল ভবনে ক্লাস করছে। সরেজমিনে নাটোর সদর উপজেলার বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যা নিকেতন ঘুরে দেখা যায়, সেখানকার আট শতাধিক ছাত্রছাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত একটি দ্বিতল ভবনে ক্লাস করতে হচ্ছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানির ঘটনা । ১৩৫৪ সালে নাটোর সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী সজীব ভট্টাচার্য নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সে সময় এ অঞ্চলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। নিজের ৬০ বিঘা জমি তিনি বিদ্যালয়ের নামে দান করেন। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৮৫০ জন। কিন্তু মানসম্মত শ্রেণীকক্ষের সংখ্যা মাত্র ছয়টি। জায়গার সংকুলান না হওয়ায় প্রায় ৩৫ বছর আগে তৈরি একটি ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবনে পাঠদান চলছে। ইতিমধ্যে ভবনটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে প্রতিটি ভবনে ছাদের রড বেরিয়ে এসেছে। মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহতও হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ৬৩ বছর আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শ্রেণীকক্ষের সংকট প্রকট হয়েছে। এ কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই ভবনে ক্লাস নেওয়া হয়। তবে ক্লাসের সময় ছাড়া বাকি সময় শিক্ষার্থীরা সেখান থেকে বের হয়ে আসে। এতে শিক্ষার্থীদের লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে।বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, শ্রেণীকক্ষ সংকটের পাশাপাশি বিদ্যালয়ে তাদের জন্য আলাদা কমনরুমের ব্যবস্থা নেই। কম্পিউটার ও বিজ্ঞান গবেষণার জন্য আলাদা কক্ষ নেই। প্রধান শিক্ষকের কক্ষেই চলছে কম্পিউটার শেখার কাজ। শিক্ষকদের জন্যও প্রয়োজনমতো কক্ষ নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বার বার আবেদন করেও বিদ্যালয়ের জন্য নতুন কোনো ভবন তৈরির ব্যবস্থা করতে পারিনি। জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের পুরোনো ভবনটি সংস্কার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ আশা করেছেন।