ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ করে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ মনে হবে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। আজ বুধবার শ্রম মন্ত্রণালয়ে পোশাকশিল্প-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ কথা জানান।রানা প্লাজার ভবন ধসে পড়ার পর ইতিমধ্যে ঢাকায় ১৬টি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানায় কমিটি।বস্ত্রমন্ত্রী বলেন, এই মন্ত্রিসভার অধীনে ইতিমধ্যে তাঁর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি দেশের পোশাক কারখানাগুলো পরিদর্শন করে সরকারের কাছে একটি প্রতিবেদন দেবে।তিনি বলেন, ‘আমরা গতকাল বাংলাদেশের শ্রেষ্ঠ কমপ্লায়েন্স বলে দাবিদার একটি কারখানায় গিয়ে দেখতে পেয়েছি, তারাও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্ধারিত মানের নয় এবং আন্তর্জাতিক মানের নয়।’আবদুল লতিফ বলেন, ‘কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি, যেসব কারখানায় সমস্যা আছে, এই তিন মাসের মধ্যে সেগুলো সংশোধন করে নেবে তারা।’মন্ত্রী জানান, পোশাক কারখানার শ্রমিকদের কল্যাণে এবং অগ্নিনির্বাপণব্যবস্থা দেখার জন্য দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।