ঝুঁকিপূর্ণ দৃশ্যে টম ক্রুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশন ইম্পসিবল সিরিজের রোমাঞ্চকর ছবিগুলো বিশেষ ভাবমূর্তি গড়ে তুলেছে সুদর্শন হলিউড তারকা টুম ক্রুজের। এই মাহাত্ম্য অনুধাবন করেই বুঝি তিনি এখন সিরিজটির নতুন ছবিতে ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্টম্যানের বদলে নিজেই অংশ নিতে শুরু করেছেন। সিরিজটির নতুন ছবি গোস্ট প্রটোকল-এ তিনি এমন দৃশ্যে অংশ নিয়েছেন, যা রীতিমতো মৃত্যুকে হার মানানোর মতো ঘটনা! একটি দৃশ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় (উচ্চতা আধা মাইলেরও বেশি) অনেক উঁচুতে রশি থেকে অরক্ষিত অবস্থায় ঝুলতে দেখা যাবে তাঁকে। ওই ভবনের ভেতর ও উড়ন্ত হেলিকপ্টার থেকে এই দৃশ্য ধারণ করা হয়। ছবিটি ২১ ডিসেম্বর মুক্তি পাবে। ওয়েবসাইট।