ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে ভারী যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীর ওপর বথুয়াবাড়ী বেইলি সেতুটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বগুড়ার সঙ্গে ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সড়ক যোগাযোগ। সম্প্রতি এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধের দাবিতে ক্ষুব্ধ জনগণ প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে। এর পরও কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।বথুয়াবাড়ী এলাকার হাফিজার রহমান জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুর ওপর দিয়ে বাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ নিষেধ। সেতুটির ওপর দিয়ে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা-ভ্যান চলাচলে অনুমতি আছে। পরবর্তী সময় বাসমালিকেরা যাত্রীদের সেতুর পাশে নামিয়ে খালি বাস পারাপারের মৌখিক অনুমতি পেলেও, তা আর এখন মানা হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় ব্যক্তি আমজাদ হোসেন জানান, বথুয়াবাড়ী সেতুর পাশে বাসমালিক সংগঠনের চেইন মাস্টার হিসেবে পরিচয় দানকারী মো. দুলাল ও আবু বক্কর টাকার বিনিময়ে ভারী যানবাহন চলাচলে অনুমতি দিয়ে অবৈধভাবে টাকা তুলছেন। এ কারণে সেতু আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে।যোগাযোগ করা হলে উল্লিখিত ব্যক্তিদ্বয়ের মধ্যে আবু বক্কর মালবোঝাই ট্রাক ও বাস থেকে টাকা তোলার কথা অস্বীকার করেন।এদিকে শেরপুরের বাস ও মিনিবাস মালিক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম দাবি করেন, তাঁদের সংগঠনের পক্ষ থেকে বথুয়াবাড়ী সেতু এলাকায় কোনো চেইন মাস্টার নেই। কেউ টাকা তুললে নিজ উদ্যোগেই করছেন। এর সঙ্গে তাঁদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।ওই এলাকার আবু তালেব ও আবদুল জলিল জানান, অধিক মালামাল পরিবহন করে যদি সেতুটি ভেঙে পড়ে, তাহলে বগুড়ার সঙ্গে ধুনট ও কাজীপুর উপজেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে দুর্ভোগে পড়বে ওই দুই উপজেলার প্রায় ছয় লাখ মানুষ। তাঁরা সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান বলেন, ‘সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ার কথা জানি। তবে এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল কর