ঝুমা খন্দকারের ‘বেদনবাঁশি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মদিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লেজার ভিশন গত শনিবার ছায়ানট মিলনায়তনে শিল্পী ঝুমা খন্দকারের গাওয়া রবীন্দ্রনাথের গানের অ্যালবাম বেদনবাঁশির সিডি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। সিডির মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম এবং লুভা নাহিদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান। প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’, ‘হূদয় আমার প্রকাশ হল’, ‘প্রাণ চায় চক্ষু না চায়’, গানগুলো পরিবেশন করেন।