ঝোড়ো আবহাওয়ায় মিসরে কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো আবহাওয়ায় সৃষ্ট বৃষ্টিপাতের কারণে ভবন ধস ও সড়ক দুর্ঘটনায় মিসরে কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এ ছাড়া এই ঘটনায় বহু লোক আহত হয়েছে। বেশ কয়েক দিন ধরেই দেশটির পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং মধ্য-পূর্ব অঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও তুষারপাত অব্যাহত রয়েছে।ঝড়ের কবলে পড়ে ইসরায়েলি উপকূলে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ছাড়া বন্দর বন্ধ হয়ে গেছে এবং সুয়েজ খালে নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।দেশটির উদ্ধারকারীরা মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়াতে ধসে যাওয়া একটি কারখানা ভবনের নিচ থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারকারীরা এখনো সেখানে মৃতদেহের সন্ধান করছেন। রাষ্ট্রীয় আল-আহরাম সংবাদপত্রের খবরে বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে ভবনটির কাঠামো নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।ঝোড়ো আবহাওয়ায় মিসরের অন্যান্য এলাকায় বেশ কটি ভবন ধস ও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিবিসি।