ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য দেবে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি উপকূলীয় এলাকায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন মাস খাদ্য-সহায়তা দেবে সরকার। আজ রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেবে সরকার। এ ছাড়া ভোলা ও নোয়াখালী দুই জেলায় জরুরি ভিত্তিতে গৃহ নির্মাণের জন্য ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা দেওয়া হবে।ভোলা, নোয়াখালী, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাইয়ের ওপর দিয়ে গত বুধবারের বয়ে যাওয়া ঝড়ে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১৩ জন মারা গেছে। ঝড়ে প্রায় ১৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।