টক শো করবেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন গোপন তারবার্তা ফাঁস করে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত জুলিয়ান অ্যাসাঞ্জকে বিশ্ববাসী এত দিন আড়ালে থেকে তথ্য ফাঁস করতে দেখেছে। তবে এবার তাঁকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। কারণ, টেলিভিশনে প্রচারের জন্য অ্যাসাঞ্জ নিজের একটি টক শো তৈরি করতে যাচ্ছেন।গতকাল মঙ্গলবার দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।উইকিলিকস গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাসাঞ্জের টক শোর মূল বিষয় আলোচ্য বিষয় হবে ‘আগামীর বিশ্ব’। এতে ভবিষ্যতের নানা বিষয় সম্পর্কে অতিথিদের দর্শন, চিন্তা-ভাবনা ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হবে। অ্যাসাঞ্জ বলেন, গত কয়েক বছরে যে হারে তিনি বিশ্ব রাজনীতির বিতর্কিত বিষয় ফাঁস করেছেন, তার চেয়ে আরও বেশি কিছু পাওয়া যাবে তাঁর এই টক শোতে। আগামী মার্চ মাসের মাঝামাঝির দিকে টক শোটি শুরু হতে পারে ধারণা করা হচ্ছে। এটি পরবর্তী ১০ সপ্তাহব্যাপী চলবে। অনুষ্ঠানটির দৈর্ঘ্য হবে ৩০ মিনিট।তবে অ্যাসাঞ্জের টক শোতে অতিথি কারা হবেন, কোন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে—তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাজনীতিক, বুদ্ধিজীবী ও বিপ্লবীদের সাক্ষাত্কার নেবেন জুলিয়ান। ফক্স নিউজ।