টকশোতে সতর্ক থাকার পরামর্শ দিলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় টকশোতে এমন বক্তব্য না দেওয়ার কথা বলেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অভিমত দেন।একুশে টেলিভিশনের টকশো ‘একুশের রাত’-এ আদালত নিয়ে আপত্তিকর মন্তব্যের ব্যাখ্যা জানাতে ওই অনুষ্ঠানের দুই অতিথি বাসদ নেতা রাজেকুজ্জামান রতন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং অনুষ্ঠানের সঞ্চালক অঞ্জন রায়কে ১০ আগস্ট তলব করেছিলেন হাইকোর্ট। এ নির্দেশ মোতাবেক তাঁরা আজ হাইকোর্টে হাজির হন।আদালত আগামী ১৭ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। ওই দিন এই তিনজনকে আবার আদালতে হাজির হতে হবে।আদালতে এ তিনজনের পক্ষে আইনজীবী রফিক-উল হক, ইউসুফ হোসেন হুমায়ুন ও কে এম হাফিজুল আলম মামলা পরিচালনা করেন। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।