টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের ওপর নির্মিত আহসানউল্লাহ মাস্টার ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিশেষ মোনাজাতে অংশ নেন। এই সেতুটি ব্যবহার করার ফলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের যানজট কমে যাবে বলে আশা করা হচ্ছে। খবর বাসস।তিন লেনবিশিষ্ট ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভার নির্মাণ করতে ২৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টারের নামে সেতুটির নামকরণ করা হয়েছে।ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেট-ময়মনসিংহ এবং উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন টঙ্গী রেলক্রসিং অতিক্রম করে। এই রেলক্রসিং দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় এক শটি ট্রেন আসা-যাওয়া করে। এতে দৈনিক প্রায় সাত ঘণ্টা টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল রুটে যান চলাচল বন্ধ থাকত। ফ্লাইওভারটি নির্মাণের ফলে এ যানজট হওয়ার সম্ভাবনা থাকবে না।এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাংসদ জাহিদ আহসান, অপু উকিল প্রমুখ।