টঙ্গীতে কাউন্সিলর পদে এগিয়ে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টঙ্গী অঞ্চলের ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ের দিক থেকে এগিয়ে আছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। ১৫টি ওয়ার্ডের মধ্যে আটটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। পাঁচটিতে বিএনপি-সমর্থিত, একটিতে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থীর জয় হয়েছে। আর অন্যটিতে জয়ী হয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। সংরক্ষিত নারী আসনে পাঁচজনের মধ্যে বিএনপি-সমর্থিত তিনজন ও আওয়ামী লীগ-সমর্থিত দুজন জয়ী হয়েছেন। নির্বাচন অফিস সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন: ৪৩ নম্বর ওয়ার্ডে থানা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য ও সাবেক কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৪৫ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের সাবেক জিএস শাহ আলম রিপন, ৪৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী ও সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু, ৪৭ নম্বর ওয়ার্ডে থানা কৃষক লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, ৫০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী ও সাবেক কাউন্সিলর মো. আবু বকর, ৫১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী মো. মজিবুর রহমান, ৫৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী ও সাবেক কাউন্সিলর মো. আবুল হোসেন এবং ৫৭ নম্বর ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন সরকার। গিয়াস উদ্দিন ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁদের মধ্যে আসাদুর রহমান কিরন চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।বিএনপি-সমর্থিত বিজয়ী কাউন্সিলররা হলেন: ৪৮ নম্বর ওয়ার্ডে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. সফিউদ্দিন সফি, ৫২ নম্বর ওয়ার্ডে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি মো. আতাউর রহমান, ৫৩ নম্বর ওয়ার্ডে থানা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ৫৪ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী শেখ মো. আলেক ও ৫৫ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী মো. সেলিম হোসেন। এ ছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম দীপু ও ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী মো. বাদল কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।সংরক্ষিত আসনে ৪৩, ৪৪, ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সাহারা আক্তার মৌসুমি; ৪৬, ৪৭, ৪৮ নম্বর ওয়ার্ডে হাসিনা মমতাজ; ৪৯, ৫০, ৫১ নম্বর ওয়ার্ডে শিরিন শারমিন এবং ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কেয়া শারমিন ও ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ডে রাখি সরকার নির্বাচিত হয়েছেন।