টঙ্গীতে জেএমবির চার সদস্য গ্রেপ্তার
রাজধানীর উপকণ্ঠ টঙ্গী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১-এর বিশেষ একটি দল টঙ্গীর একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করে।আজ শুক্রবার র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে জেএমবির এহসার সদস্য নুরুল হক ও সাজাপ্রাপ্ত এহসার সদস্য একরাম হোসেন রয়েছেন।গ্রেপ্তারের সময় জেএমবির সদস্যদের কাছ থেকে বেশকিছু হাত বোমা, ধারালো চাকু ও জেহাদি বই উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ইদানীং বিভিন্ন কর্মস্থলে জেএমবির সদস্যরা ছদ্মবেশে কাজ চালাচ্ছেন। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তারা রাজধানীর বাইরে থেকে আসা জঙ্গিদের নানাভাবে সহায়তা করছিলেন বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা।