টঙ্গীতে ট্রেন-টেম্পু সংঘর্ষে ৩ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর বনমালা এলাকায় ট্রেন ও যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন হলেন টেম্পোচালক শাহীন ও যাত্রী দেলোয়ার। অন্যজনের পরিচয় জানা যায়নি।সূত্র জানায়, যাত্রীবাহী টেম্পোটি টঙ্গীর হায়দ্রাবাদ থেকে টঙ্গী বাজার যাচ্ছিল। বনমালায় অবস্থিত অস্থায়ী রেলগেট অতিক্রম করার সময় খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে টেম্পোটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর টেম্পোটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ সময় ট্রেনটি টেম্পোটিকে প্রায় আধা কিলোমিটার পথ টেনে নিয়ে যায়।টঙ্গী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলী আকবর প্রথম আলোকে জানান, আহত ও নিহতদের বাড়ি টঙ্গীর আশপাশে হওয়ার সম্ভাবনাই বেশি।এ দুর্ঘটনায় আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।