টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ট্রেন লাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৩৯ বছর। তবে রেলওয়ে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি।টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গী রেল জংশন এলাকায় ট্রেন লাইন অতিক্রম করার সময় ঢাকাগামী ধূমকেতু আন্তনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।