টঙ্গীতে তুলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় তুলার গুদামে আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হাজি সুলতান উদ্দিনের ঝুট বাজারের ছয়টি গুদাম পুড়ে গেছে। এক ঘণ্টা চেষ্টার পর টঙ্গীর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।টঙ্গীর দমকল বাহিনীর কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আজ বিকেল তিনটার দিকে হাজি সুলতান উদ্দিনের ঝুট বাজারে বাদলের গুদামে ঝুট প্রক্রিয়াকরণে ব্যবহূত মাড়াই যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।আগুনে পার্শ্ববর্তী সেলু মিয়া, মো. শহিদুল্লাহ, মো. শাহজাহান মিয়া, আল-আমিন ও আউয়ালের গুদামের তুলা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা যায়নি। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।